সীমান্ত ব্যাংক এবং দ্য ওয়েস্টিন ঢাকা এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের ভিসা গোল্ড এবং ভিসা প্লাটিনাম ক্রেডিটকার্ড হোল্ডারগণ দ্য ওয়েস্টিন ঢাকা’য় বুফে মেন্যুতে একটি কিনলে একটি ফ্রি (বোগো) সুবিধা উপভোগ করবেন।
সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম এবং দ্য ওয়েস্টিন ঢাকা এর জেনারেল ম্যানেজার জনাব স্টিফেন ম্যাসি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস জনাব মো. শহিদুল ইসলাম, হেড অব কার্ডস এন্ড এডিসি জনাব শরীফ জহিরুল ইসলাম, দ্য ওয়েস্টিন ঢাকা এর ডিরেক্টর অব ফিন্যান্স জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, ডিরেক্টর অব সেলস্ এন্ড মার্কেটিং জনাব মামুনুর রহমান-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।


