লৌহজং প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের কারপাশায় অবৈধ ভাবে গড়ে তোলা একটি ট্রন্সফরমার ফ্যাক্টরিতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু।
সোমবার বেলা সারে ১২ টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিক মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে অভিযুক্ত মোঃ জুয়েল (৫৫)কে ৫০হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান কালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সানোয়ার হোসেন,পুলিশ বাহিনীর সদস্য ও পল্লীবিদ্যুতের প্রতিনিধি।


