ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: গয়েশ্বর

Link Copied!

:: প্রতিনিধি, কেরাণীগঞ্জ ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বর্তমানে সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে এবং এটি যুবসমাজের হাতের নাগালে পৌঁছে গেছে। তাই মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করতে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

আজ শনিবার সকালে কেরাণীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অর্ধবার্ষিক বরাদ্দের ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নতুন কুঁড়ি কর্মসূচির পাশাপাশি গ্রাম-গঞ্জ ও ওয়ার্ড পর্যায়ে ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হচ্ছে, যাতে যুবসমাজ খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মাদক কোনো ধর্মই সমর্থন করে না। মাদকের কুফলের শেষ নেই। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। খেলাধুলা শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল করে এবং যুবসমাজকে অপরাধ ও মাদকের ছোবল থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি উপস্থিত সকলকে মাদক পরিহার করে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন