ঢাকাSaturday , 9 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈত্যপ্রবাহ আসছে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

Link Copied!

নভেম্বরের শেষ দিক থেকে জানুয়ারি পর্যন্ত দেশের কয়েকটি স্থানে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, চলতি মাস থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দেশে ৮ থেকে ১০টি মৃদু (৮-১০°সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮°সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬° সেলসিয়াসে নেমে যেতে পারে।

সংস্থাটি জানায়, শীতের পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে এবং এতে শীতের অনুভূতি বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন