ঢাকাMonday , 25 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উচ্চমাত্রায় হর্ন বাজালে ও হেলমেট না পরলে ব্যবস্থা

Link Copied!

ঢাকা মহানগরে আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে উচ্চমাত্রায় হর্ন না বাজাতে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে মোটরসাইকেলে দুজনের বেশি চলাচল করতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গতকাল রোববার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযান চালক কর্তৃক অনেক সময় অপ্রয়োজনীয় উচ্চমাত্রায় হর্ন ব্যবহার করার কারণে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ির চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে। এ সমস্যা রোধকল্পে মোটরযান চালকগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া ঢাকা মহানগরীতে মোটরসাইকেলের চালকরা হেলমেট ব্যবহার না করে একাধিক যাত্রী ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন এবং অনেকক্ষেত্রে সড়ক দুর্ঘটনার শিকার হন। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ) এর বিধান অনুসরণ করে চালকসহ দুইজনের অধিক বহন না করা এবং যাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন