ঢাকাMonday , 25 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডিবি হেফাজতে চিন্ময় কৃষ্ণ

Link Copied!

 

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’র মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকার বিমানবন্দর থেকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, একটি অভিযোগের রিক্যুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।

নিউজটি শেয়ার করুন