ঢাকাThursday , 28 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান আবদুল হাকিম

Link Copied!

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তাকে তিন বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪’ এর ধারা ৪২(২) ও ৫(১) অনুযায়ী তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে আবদুল হাকিম এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৯ সেপ্টেম্বর প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

নিউজটি শেয়ার করুন