ঢাকাSaturday , 24 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে টিকিট ছাড়াই বাংলাদেশের খেলা দেখার সুযোগ

Link Copied!

আগামীকাল রোববার থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর এ ম্যাচ শুরুর আগে বড় সুসংবাদ পেলেন দর্শকরা। কেননা, বিনামূল্যে কোন টিকিট ছাড়াই বাংলাদেশের এই দুটি টি-টোয়েন্টি ম্যাচ মাঠে বসে দেখতে পারবেন দর্শকরা।

দুবাইয়ে দর্শকদের জন্য বিনামূল্যে খেলা দেখার এ সুযোগটি করে দিয়েছেন এমিরেটস ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল রোববার রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। এরপর দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী ২৭ তারিখ মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দর্শকরা সরাসরি এ ম্যাচ দেখতে পারবেন অনলাইন প্লাটফর্ম রেবিটহোলে।

দুই ম্যাচ টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড-

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

নিউজটি শেয়ার করুন