ঢাকাSaturday , 7 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারী অবহেলিত হয় পুরুষের কাছেই : অপু বিশ্বাস

Link Copied!

অপু বিশ্বাস চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘কিছু নারীও অবহেলিত হয় পুরুষের কাছেই। জীবন ভীষণ ছোট কিন্তু কাজ করতে হবে প্রচুর, সে কাজের মধ্য দিয়ে বেঁচে থাকতে হবে পৃথিবীর মানুষের কাছে।’

অভিনেত্রীর কথায়, ‘সংসার জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোনো ঝড় আসতেই পারে আমাদের মানুষ হিসেবে দায়িত্ব সেটাকে সামলে নিয়ে এগিয়ে যাওয়া। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের থেকে অপর প্রান্তে কেউ যেন কিছু শিখতে পারে। আমাদের সকলের লক্ষ্য সেটাই হওয়া উচিত।’

মা হওয়ার অনুভূতি প্রকাশ করা যায় না উল্লেখ করে অপু বলেন, সত্যি বলতে গেলে মেয়েরা কতটুকু সংগ্রাম করে জীবনে মা হয়। এটা যারা মা হয়েছেন শুধু তারা উপলব্ধি করতে পারে। এই অনুভূতি এমন একটা অনুভূতি এটা আসলে প্রকাশ মতো না।

‘যেমন আমি যখন প্রথম মা হয়েছি আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার সন্তান যে আমার শরীরের একটা অংশ। এটা যে কী দারুণ একটা অনুভূতি। এখনও যারা মা হননি। তারা কিন্তু সেই উপলব্ধি বুঝে উঠতে পারবেন না।’

অপু বিশ্বাসের ভাষ্য, আমি বাবাদেরকেও ছোট করবো না। কারণ প্রত্যেকটা নারী সামনে এগিয়ে যায় প্রত্যেক পুরুষের জন্য। আমি আজকের যে অপু বিশ্বাস অবশ্যই সেখানে একজন পুরুষের সান্নিধ্য, ভালোবাসা, দোয়া আছে।’

প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস। অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা।

ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে তখন অপু বিশ্বাস। কারণ তখন শাকিব খান মানেই তিনি। সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনূর-এরপর এতটা সফল কোনো জুটি আসেনি। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের।

নিউজটি শেয়ার করুন