ঢাকাTuesday , 10 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের আমিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও উন্নয়নের ধারা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে অভিমত প্রকাশ করা হয়।

এ সময় বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে ইরান রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল সেক্রেটারি জাভেদ আসকারি। আর জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন- নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

নিউজটি শেয়ার করুন