ঢাকাMonday , 10 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারতীয় নৌবাহিনীর যৌথ মহড়া

Link Copied!

বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ টহল ‘করপ্যাট’ ও দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’।আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনী জাহাজের অংশগ্রহণে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে যৌথ টহল ‘করপ্যাট’ও চতুর্থ দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’।

কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে এ যৌথ টহল ও মহড়া ১০ মার্চ হতে শুরু হয়েছে এবং আগামী ১২ মার্চ পর্যন্ত চলমান থাকবে।

যৌথ এ টহল ও মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু উবাইদাহ ও একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রানভীর ও একটি হেলিকপ্টার এ টহল ও মহড়ায় অংশ নিচ্ছে।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সাল থেকে এই যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে। দুই দেশের নির্ধারিত সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনের লক্ষ্যে এ যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের নিজ নিজ জলসীমায় সমুদ্র বিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান-প্রদান, তথ্যাদির সঠিক ব্যবস্থাপনা, সমুদ্রপথে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজগুলো চিহ্নিতকরণ ও বিভিন্ন অপরাধ নিরসনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা যায়।

নিউজটি শেয়ার করুন