ঢাকাThursday , 10 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজায় নৃশংসতা বন্ধের দাবিতে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে বিক্ষোভ

Link Copied!

গাজায় নৃশংসতা ও শিশু হত্যা বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই নামক সংগঠন।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। এর আগে রাজধানীর কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ অফিসের সামনে থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

ইলিয়াস কাঞ্চন বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফা প্রসঙ্গে মুসলিম বিশ্বের ভূমিকা অত্যন্ত হতাশাজনক। সেই তুলনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ প্রতিবাদ সমাবেশে অনেক বেশি মুখর। ধারাবাহিকভাবে যার প্রভাব পড়ছে ইসরায়েলি হানাদারদের ওপর।

সমাবেশে ইলিয়াস কাঞ্চন তীব্র নিন্দা জানিয়ে বলেন, গাজায় যে নৃশংসতা চলছে তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আমাদের গভীরভাবে হতাশ করেছে। ফিলিস্তিন জাতি ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে। এই গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।এখন দরকার পুরো মুসলিম বিশ্বের এক হওয়া এবং বর্বর ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- নিরাপস সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম খান, কামাল হোসেন খান, দপ্তর সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, মো. শফিকুল ইসলাম, কামরুজ্জামান, কেন্দ্রীয় সাধারণ সদস্য নজরুল ইসলাম ফয়সাল, আব্দুল মান্নান ফিরোজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন