ঢাকাSunday , 27 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোলাবাসীর দাবি আদায়ের সমাবেশে হাতাহাতি

Link Copied!

ভোলায় গ্যাস প্রদান, মেডিকেল কলেজ হাসপাতাল ও সেতু নির্মাণের দাবিতে ‘আগামীর ভোলা’ নামের এক সংগঠনের সমাবেশে নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।

পরে আল্টিমেটাম ও স্মারকলিপি দেওয়ার মাধ্যমে ভোলাবাসীর তিন দফা দাবি আদায়ের সমাবেশ শেষ হয়।

সমাবেশে নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে লাঠিচার্জ করে একাংশকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

পরে সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে প্রেস ক্লাবের সামনের সড়কে স্বল্প সময়ের জন্য অবস্থান করেন আন্দোলনকারীরা। এতে করে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। তখন তাদের পক্ষ থেকে দাবি আদায়ে ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানায় তারা। পরে তাদের সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, বিভিন্ন দাবি নিয়ে ভোলার বিভিন্ন স্তরের জনগণ সমাবেশ করতে এসেছিল। তখন তারা প্রেস ক্লাবের ভেতরে নিজেদের মধ্যে ক্ষিপ্ত আচরণ করেছিল।

যেহেতু জাতীয় প্রেস ক্লাব একটি সংরক্ষিত এলাকা তাই পুলিশ কঠোর অবস্থানে গিয়ে সেখান থেকে তাদের বের করে দেয়। তবে কাউকে মারধর করেনি। আর এখানে আলাদা করে কাউকে চিহ্নিতও করা হয়নি।

নিউজটি শেয়ার করুন