ঢাকাWednesday , 30 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গুলিস্তানে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

Link Copied!

রাজধানীর গুলিস্তান পার্কের পুকুরে ডুবে নিরব (১৫) কিশোরের মৃত্যু হয়েছে। নিরব বায়তুল মোকারর মার্কেটের ঘড়ির দোকানে কাজ করতেন।

আজ বুধবার বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নিহত নিরব ওয়ারী থানার ঠাটারি বাজার বিসিসি রোডের রমনা এলাকার মৃত এনায়েত হোসেনের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা রিয়াজ জানান, নিরব সাঁতার জানতো না তাকে অনেকবার নিষেধ করা হয়েছিল। এরপরেও সে ওই পানিতে নামে এবং পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে। পানি থেকে তোলার পরে তার নিশ্বাস ছিল কিন্তু রাস্তায় যানজট থাকার কারণে মেডিকেলে আনতে দেরি হয়ে যায়। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামের হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন