ঢাকাTuesday , 20 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীসহ পাসপোর্টের পরিচালকের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

Link Copied!

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. সাইদুল ইসলাম ও তার স্ত্রী মিসেস শায়লা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

মো. সাইদুল ইসলাম বর্তমানে সিলেট পাসপোর্ট অফিসে পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, মো. সাইদুল ইসলাম নিজ নামে ১ কোটি ১৯ লাখ ৪ হাজার ২৪০ টাকা এবং তার স্ত্রী মিসেস শায়লা আক্তার ১ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই দম্পতি সর্বমোট ২ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ১৩৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধ সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রাখায় এবং উক্ত টাকা হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় দুদক মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন