ঢাকাSaturday , 24 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাত দিনের জন্য জাপান সফরে গেলেন রাজউক চেয়ারম্যান

Link Copied!

জাইকার অর্থায়নে আয়োজিত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে অংশ নিতে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে রওনা হয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

আজ শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আব্দুল্লাহ আল মারুফ জানান, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত রাজউক চেয়ারম্যান ‘Transit Oriented Development (TOD) Planning and Implementation using Land Readjustment and Redevelopment Tools’ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে জাইকা।

তিনি জানান, ঢাকাকে একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে টিওডি প্রজেক্ট চালু করেছে বাংলাদেশ সরকার। যেখানে জাইকা সহযোগিতা করছে কারিগরি ও অর্থায়ন কাঠামোয়।
প্রশিক্ষণটি মূলত ভূমি পুনর্বিন্যাস ও পুনর্গঠনের আধুনিক কৌশলসমূহের বাস্তব প্রয়োগ ও পরিকল্পনা নিয়ে গঠিত। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শুধু অ্যাকাডেমিক ক্লাসেই নয়, বরং জাপানের বিভিন্ন এলাকা ঘুরে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন।

রাজউকের সার্ভারে ঢুকে ভবনের অনুমোদন করিয়ে নিয়েছিল হ্যাকার নিজেই
একনেকে ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

প্রশিক্ষণে বাংলাদেশ থেকে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবেন। রাজউক থেকে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের টিম অংশ নেবেন। তারা হলেন—সদস্য (প্রশাসন) ড. মো. আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন) মোহা. হারুন-অর-রশীদ, প্রধান নগর স্থপতি মোশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, প্রকল্পের প্রকল্প পরিচালক মাহফুজা আকতার ও উপনগর পরিকল্পনাবিদ শাহনেওয়াজ হক।

এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বিআরটিসি ও মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তারাও এই প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণ শেষে রাজউক চেয়ারম্যান আগামী ৩১ মে ঢাকায় ফিরবেন।

নিউজটি শেয়ার করুন