ঢাকাSunday , 15 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আরো ৯ জনের করোনা শনাক্ত

Link Copied!

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ রোববার জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানায়। এ নিয়ে গত কয়েকদিনে মোট ১৮ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। নতুন আক্রান্তদের মধ্যে আটজন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং আরেকজন পটিয়া উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, নির্দেশনা মেনে আমরা নমুনা পরীক্ষা করছি। আক্রান্তদের পর্যবেক্ষণে রাখছি। জনসাধারণ বিশেষ করে যারা ৬৫ বছরের বেশি বয়সী তাদের প্রতি আমাদের পরামর্শ হলো, নিজেদের সুরক্ষার জন্য মুখে মাস্ক ব্যবহার করতে হবে।

নিউজটি শেয়ার করুন