ঢাকাThursday , 29 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাঁজোয়া কোরের ৪২তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

সাঁজোয়া কোরের ৪২তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বগুড়ার মাঝিরা সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সাঁজোয়া কোরের বীর শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘সাঁজোয়া চিরন্তনে’ পুস্পস্তবক অর্পণ করেন।

একইদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, জেনারেল শফিউদ্দিন আহমেদ আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড মেজর জেনারেল এস এম কামরুল হাসান, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন।

সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং সাঁজোয়া কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। সেনাপ্রধান সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে সাঁজোয়া কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

সাঁজোয়া কোরের ৪২তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধানের উপস্থিতিতে এই কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কোরের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে। সম্মেলনে সেনাসদর, ভারপ্রাপ্ত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং সাঁজোয়া কোরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একইদিন সেনাপ্রধান আর্মি মেডিকেল কলেজ ক্যাম্পাসের উদ্বোধন করেন এবং বিভিন্ন বিভাগ ও বিদ্যমান সুযোগ সুবিধাসমূহ পরিদর্শন করেন। এ সময় সেনাপ্রধান বলেন, বহুমাত্রিক শিক্ষা প্রণয়নে সেনাবাহিনী সকল সময়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তিনি শিক্ষার্থীদেরকে দক্ষ ও যোগ্যরূপে গড়ে ওঠার মধ্য দিয়ে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে উদ্বুদ্ধ করেন। পরিশেষে সেনাবাহিনী প্রধান সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়ায় আর্মি মেডিকেল কলেজ দেশের অন্যতম কলেজ হিসেবে উপনীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন