ঢাকাMonday , 3 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ইয়ানে নিহত বেড়ে ৮৭

নগর প্রতিদিন
October 3, 2022 7:47 pm
Link Copied!

:: নগর প্রতিদিন ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়ানে নিহতের সংখ্যা বেড়ে ৮৭ জনে ঠেকেছে। এদের মধ্যে ৮৩ জন ফ্লোরিডায় এবং চার জন নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে মারা গেছেন। ঝড়ের তাণ্ডবে গোটা ফ্লোরিডা অঙ্গরাজ্য তছনছ হয়ে গেছে।

ঘূর্ণিঝড় পূর্বাভাসকেন্দ্র ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, গত বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্স শহরের পশ্চিমে কায়ো কাস্তা উপকূলে আছড়ে পড়ে ইয়ান। সে সময় ফোর্ট মায়ার্স ও তার আশপাশের এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার। এরপর বৃহস্পতিবার ঝড়টি দক্ষিণ দিকে সরে যেতে থাকে এবং ফ্লোরিয়ার পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নর্থ ও সাউথ ক্যারোলাইনায় গিয়ে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

ফ্লোরিডায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইয়ান। প্রবল ঝড়ো বাতাস ও জলোচ্ছ্বাসে অঙ্গরাজ্যের উপকূলীয় বিভিন্ন শহরের কোনো ভবন ধ্বংসের হাত থেকে রেহাই পায়নি। বুধবার ঝড় যে শহরে আছড়ে পড়েছিল, সেই ফোর্ট মায়ার্স শহর প্রায় হ্রদে পরিণত হয়। বিদ্যুৎহীন হয়ে পড়ে ২৫ লাখের বেশি মানুষ। অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে বৃষ্টি ও প্রবল বাতাসে খুঁটি ভেঙে বিদ্যুৎ বিভ্রাট হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার হারিকেন ইয়ানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়সমূহের একটি উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন ফ্লোরিডায় যাবেন বলে জানা গেছে।

ফ্লোরিডা মূলত একটি উপদ্বীপ। মার্কিন এ অঙ্গরাজ্যের একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে মেক্সিকো উপসাগর। সূত্র: এনবিসি নিউজ

নিউজটি শেয়ার করুন