ঢাকাThursday , 31 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা

Link Copied!

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম বুধবার এ আদেশ দেন। চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়েছে।

জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলটির সাবেক শীর্ষ দশ ১০ নেতা এ আবেদন করেন।

বাদী পক্ষের আইনজীবী আব্দুল বারী বলেন, গত ২৭ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞার আবেদন করা হলে শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রাখেন।

পরে বুধবার আদালত আগামী ২৩ অগাস্ট পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার এ আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন