ঢাকাWednesday , 5 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার, পাইলট নিহত

নগর প্রতিদিন
October 5, 2022 6:23 pm
Link Copied!

:: নগর প্রতিদিন ডেস্ক ::
অরুণাচল প্রদেশে তাওয়াংয়ের কাছে ভারতীয় সেনার একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে এক পাইলটের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরেকজন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

আজ বুধবার সকালের এ দুর্ঘটনা ঘটেছে। কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে তা জানা যায়নি।

সেনা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত এলাকায় রুটিনকাজের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পাইলটকে উদ্ধার করে মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক জনের মৃত্যু হয় বলে জানান প্রতিরক্ষা মুখপাত্র।

১৯৬০-৭০ সাল থেকে ভারতীয় সেনার অস্ত্রসম্ভারে রয়েছে চেতক ও চিতা হেলিকপ্টার। এ দুই ‘ভিনটেজ’ হেলিকপ্টারকে সেভাবে আপডেট করা হয়নি।

নিউজটি শেয়ার করুন