ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের নিন্দা ও প্রতিবাদ

Link Copied!

গত ২৩ আগষ্ট রোজ শনিবার মুন্সিগঞ্জের স্থানীয় দৈনিক সভ্যতার আলো পত্রিকায় লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকায় “ প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ” নামে একটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে আমেরিকা প্রবাসী মো. তারেক আহাম্মেদ চঞ্চলের নামে বাড়িটি দখলের অনুমতি দানের অভিযোগ উঠে। প্রসঙ্গত মো. তারেক আহাম্মেদ চঞ্চলের অর্থায়নেই তার বোন সাবিনা ইয়াসমিন চাপা ও তার মেয়ে জেসি খান বাড়িটি তৈরী করে। পরবর্তীতে তারা আমরেকিায় তারেক আহাম্মেদের টাকা আত্মসাৎ ও নানা রকম অপকর্মের জন্য তাদর সম্পর্কের অবনতি ঘটে। সাবিনা ইয়াসমিন চাপা তার নানা বাড়ির ১৮ জন ওয়ারিশগণের জমিজমা জোরপূর্বক একাই ভোগ করিয়া আসতেছিল। এমতাবস্থায় আমেরিকা প্রবাসী মো.তারেক আহাম্মেদ চঞ্চল নিজেসহ বাকি ১৭ জনের পক্ষে অদালতে মামলায় জয়ী হয়ে জমির নামজারি করেন এবং সাবিনা ইয়াসমিন চাপার নামজারি খারিজ হয়ে যায়।

বিশেষত তার বোন সাবিনা ইয়াসমিন চাপা ও তার মেয়ে জেসি খান মাঝেমধ্যেই বাংলাদেশে এসে শামুরবাড়ি তার ভাই মো. তারেক আহাম্মেদ চঞ্চলের বাড়িতে এসে নানারকম অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। এ নিয়ে তার ভাই মো.তারেক আহাম্মেদ চঞ্চল ও ফারুক খান এ অসামাজিক কার্যকরাপের প্রতিবাদ জানায়,তার সদুপদেশ না শুনলে তাদের সাথে তারা সম্পর্কের অবসান ঘটায়। তাদের কার্যকলাপে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে বারংবার মো.তারেক আহাম্মেদ চঞ্চলের কাছে নালিশ করে। এই অস্থার পরিপ্রেক্ষিতে আমেরিকা প্রবাসী মো.তারেক আহাম্মেদ চঞ্চলের অনুরোধে স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গের মাধ্যমে বাড়িটি সামাজিকভাবে তার আয়ত্তে করে দেয়।

এতে তার বোন এবং ভাগ্নী ক্ষিপ্ত হয়ে কিছু বখাটে,উৎশৃংঙ্খল,অর্থলিপ্সু লোকজনের মাধ্যমে বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় আমি মো.তারেক আহাম্মেদ চঞ্চল আমার উপর আনিত সকল অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন