ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি খুব শিগগরিই প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিবে : সালাহউদ্দিন আহমদ

মো. রাকিব শেখ
October 3, 2025 8:34 pm
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শিগগরিই আসনভিত্তিক প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনী জোট গঠনে আলোচনা চলছে। যারা জোটে আসবে তাদের আসনে ছাড় দেবে বিএনপি। নির্বাচনকেন্দ্রীক কোনো কর্মসূচি দেয়া হবে না। তবে চলমান জনসংযোগের গতি আরও বাড়ানো হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে বিচার বিভাগ ও জনগণ সিদ্ধান্ত নেবে।

নিউজটি শেয়ার করুন