ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোচদের প্রশিক্ষণ দিচ্ছে বিসিবি

Link Copied!

দেশের ক্রিকেটের মান মজবুত করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগে জাতীয় কোচ শিক্ষা কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগ। সিলেটের পর এবার চট্টগ্রামে তিন দিনব্যাপী ‘লেভেল এ’ কোচিং কোর্স আয়োজিত হচ্ছে একাডেমী কোচদের জন্য।

আজ ( শনিবার) সকালেই বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়, যেখানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আহসান ইকবাল চৌধুরী। মোট ৩২ জন একাডেমী কোচ এই সেশনে অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন সিনিয়র কোচ ওয়াহিদুল গনি ও গোলাম ফারুক সুরু, কোচ এমদাদ এমডু ও নাসিরউদ্দিন ফারুক এবং ট্রেইনার মোরশেদ হাসান সিজার।

বিসিবি গেম ডেভেলপমেন্টের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার বলেন, ‘শুধু ক্রিকেট খেলা যথেষ্ট নয়। খেলাটির কৌশল, ইতিহাস এবং পরিবর্তনশীল চাহিদা বোঝাও সমান গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের কোচদের দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি আরও শক্ত করছি।’

তিনি আরো বলেন, ‘এই প্রোগ্রাম দেশের সব অঞ্চলে আরও টেকসই এবং জ্ঞানসমৃদ্ধ কোচিং স্ট্রাকচার গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের লক্ষ্য, প্রতিটি যুব খেলোয়াড় পায় প্রফেশনাল এবং মানসম্মত দিকনির্দেশনা।’

নিউজটি শেয়ার করুন