ঢাকাWednesday , 19 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক

অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ

মোনালিসা মৌ
November 19, 2025 8:02 pm
Link Copied!

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তবে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে বিস্তারিত জানায়নি হাইকমিশন। আজ বুধবার নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ-স্তরের বৈঠকে যোগ দিতে যাওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক হয়।
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সিএসসির কার্যক্রম এবং দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বৈঠকে অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সিএসসি সপ্তম সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বুধবার দিল্লি যাওয়ার কথা থাকলেও হঠাৎ পরিবর্তিত সূচিতে তিনি গত মঙ্গলবারই ভারতের রাজধানীতে পৌঁছান। তার সফরসূচিতে এমন পরিবর্তন কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, গত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি পৌঁছালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।কাল বৃহস্পতিবার হায়দরাবাদ হাউসে সিএসসির বৈঠক হওয়ার কথা রয়েছে। যেখানে সকাল থেকে শুরু হয়ে মধ্যাহ্নভোজের পর কর্মসূচি শেষ হবে। ওইদিনই খলিলুর রহমান ঢাকা ফিরবেন বলে জানা গেছে।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এ সফরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ এবং তার দিল্লিতে আশ্রয়-সংক্রান্ত ইস্যু দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে নতুন আলোচনার কেন্দ্রে এনেছে।

 

নিউজটি শেয়ার করুন