ঢাকাSaturday , 22 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সেগুনবাগিচায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড

Link Copied!

রাজধানীর সেগুনবাগিচায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ বিকেল ৩টা ৪ মিনিটে পুরানা পল্টনের সেগুনবাগিচা এলাকায় একটি ১০ তলা বাণিজ্যিক ভবনের ৯ম তলায় আগুন লাগার খবর আসে।

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের চেষ্টায় বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন