ঢাকাSaturday , 22 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রুহটা ইন্ডিয়ায়, আমি আমেরিকায়: মাহি

Link Copied!

সিনেমায় অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় নায়িকা মাহিয়া মাহি। বিভিন্ন ছবি ও ভিডিওতে নিয়মিত ভক্তদের সঙ্গে নিজেকে ভাগ করে নেন তিনি। এবার এক রহস্যময় ক্যাপশন দিয়ে আবারও আলোচনায় এ অভিনেত্রী।

নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেছেন মাহি। সেখানে দেখা যায়, ওভার কোটে জড়ানো শীতের সাজে হাজির হয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন- ‘আমার রুহটা ইন্ডিয়ায়, আর আমি আমেরিকায়।’

তবে কী কারণে এমন পোস্ট-এ বিষয়ে কিছুই জানাননি অভিনেত্রী। যদিও অনেকেই ধারণা করছেন, স্বামী রাকিব সরকারকে কেন্দ্র করেই এই অনুভূতির প্রকাশ। শুটিং বা ব্যক্তিগত ব্যস্ততায় মাহি এখন আমেরিকায়, আর রাকিব হয়তো অবস্থান করছেন ভারতে-এমনটাই অনুমান করছেন নেটিজেনরা।

সম্প্রতি দাম্পত্য জীবন নিয়ে শিরোনামে এসেছিলেন মাহি। এরপর জায়েদ খানের আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হয়ে আলোচনায় আসেন তিনি। নতুন পোস্টটি আবারও ভক্ত ও অনুসারীদের দৃষ্টি কাড়ল।

চলচ্চিত্রে খুব বেশি ব্যস্ত না থাকলেও ব্যক্তিজীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি-এসব নিয়েই নিয়মিত আলোচনায় থাকছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন