ঢাকাThursday , 27 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার পেল রাজউক

Link Copied!

হংকংয়ের জিরো কার্বন পার্কে আয়োজিত এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার রাজউকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
রাজউকের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মারুফ জানান, আজ দুপুরে পুরস্কারটি গ্রহণ করেছেন রাজউক চেয়ারম্যান।
এ সময় তার সঙ্গে ছিলেন স্থাপত্য প্রতিষ্ঠান ভিত্তি স্থাপত্য বৃন্দ লিমিটেড’-এর পরিচালক স্থাপত্য ইকবাল হাবিব এবং স্থাপত্য মো. ইসতিয়াক জহির।তিনি বলেন, এ বছর সারা বিশ্বব্যাপী শহুরে পরিবেশ, জনজীবন, নান্দনিকতা এবং প্রতিবেশগত ¯ি’তিশীলতায় উল্লেখযোগ্য অবদান রাখে এমন ৭২টি প্রকল্প থেকে ৭টি দেশের ১১টি প্রকল্পকে এই পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে স্থাপত্য স্থাপতিবৃন্দ লি. কর্তৃক নকশাকৃত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকল্প ইনট্রিগেটেড ডেভেলপমেন্ট অব হাতিরঝিল এরিয়া অ্যান্ড বেগুনবাড়ি খাল- পুরস্কৃত হয়েছে। হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের জন্য ঢাকা ‘লেক ও জলাধার উন্নয়ন’ ক্যাটাগরিতে পুরস্কার পায়।
ইতোপূর্বে বাংলাদেশ ৩ বার পুরস্কার পেলেও ঢাকা শহর এই প্রথমবারের মতো পুরস্কৃত হলো।
রাজউকের পক্ষ থেকে বলা হয়, হাতিরঝিল প্রকল্পটি দীর্ঘদিন ধরে ঢাকার নগর কাঠামো, জনসেবামূলক ব্যবহার, জলাধার পুনরুদ্ধার এবং জন বিনোদনমূলক অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আন্তর্জাতিক পর্যায়ে এই স্বীকৃতি বাংলাদেশের স্থাপত্য ও নগর উন্নয়নক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অর্জন।

নিউজটি শেয়ার করুন