ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হলি ফ্যামিলির ইন্টার্ন নার্সের আত্মহত্যা

Link Copied!

রাজধানীর ভাটারার শাহজাদপুর খিলবাড়িটেক এলাকায় লিলি বিশ্বাস (২৩)  তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি হলি ফ্যামিলি হাসপাতালে নার্স হিসেবে ইন্টার্ন করছিলেন।

আজ সোমবার দুপুর পৌনে দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

নিহতের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার লাখিরপাড় গ্রামে। বর্তমানে বাড্ডা খিলবাড়িটেক শাহজাদপুর এলাকার বাসিন্দা।

মৃত লিলি বিশ্বাসের বাবা লিটন বিশ্বাস জানান, আমার মেয়ে নার্সিং পাস করে এখন হলি ফ্যামিলি হাসপাতালে ইন্টার্ন করছিল। আজ সকাল ১১টার দিকে আমরা স্বামী-স্ত্রী দুইজন বাসার বাইরে বের হই। দুপুরের দিকে বাসায় এসে দরজা বন্ধ পাই। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে আশপাশের লোকজনের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে মেয়ে।

পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, সে বিষয়টি বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন