ঢাকাTuesday , 2 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য এখনো তাঁকে ‘ট্রাভেল পাস’ চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।

আজ মঙ্গলবার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।

লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ‘ট্রাভেল পাস’ নিয়ে জানতে চাইলে তৌ‌হিদ হোসেন বলেন, উনি চাইলেই ইস্যু হবে। তবে আমার জানা মতে এখনো তিনি চাননি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাসপোর্টের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উনার পাসপোর্ট আছে কি না এটা আমি বলতে পারবো না।

তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাবার বিষয়ে প্রস্তুতি আছে সরকারের। যদি চিকিৎসকরা সেটা মনে করেন ও দলের সিদ্ধান্ত হয় তবে সেই অনুযায়ী তা করা হবে হয়তো।

প্রসঙ্গত গত ৩০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌ‌হিদ হোসেন বলেন, ‘তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, এক দিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব।’

তিনি বলেন, ‘এটার নিয়ম হচ্ছে যে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে তখন কেউ যদি আসতে চান, তাহলে তাঁকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই, একবার দেশে আসার জন্য। তো এটাতে এক দিন লাগে। কাজেই এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশু দিন প্লেনে উঠতে পারবেন। কোনো অসুবিধা নাই। এটা আমরা দিতে পারব।’

 

নিউজটি শেয়ার করুন