ঢাকাWednesday , 3 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুই দিনে প্রবাসীরা পাঠালেন তিন হাজার কোটি টাকা

Link Copied!

চলতি ডিসেম্বর মাসের প্রথম দুই দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় তিন হাজার ২৫ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এক হাজার ৬৮৩ কোটি ৬০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।

আজ বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের ডিসেম্বরের প্রথম দুই দিনে প্রবাসী আয় এসেছিল ২০ কোটি ৭০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ১০ শতাংশ।

এদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ৩২৮ কোটি ৭০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২ ডিসেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল এক হাজার ১৩৪ কোটি ৪০ লাখ ডলার।

নিউজটি শেয়ার করুন