ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা চারশ’ ছাড়িয়েছে।
এতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২১ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন, খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ১২ জন এবং রংপুর বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ৭৬০ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ৪০১ জনের। আর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৭০৫ জন।


