ঢাকাThursday , 18 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার

Link Copied!

রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হাজারীবাগ থানার জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সমকালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ভোর চারটার দিকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।’

থানার পরিদর্শক (অপারেশন) দেলওয়ার হোসেন বলেন, ‘জান্নাতারা রুমী এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। প্রাথমিকভাবে আমাদের ধারণা, আত্মহত্যা হতে পারে।’

নিউজটি শেয়ার করুন