ঢাকাMonday , 9 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে বাধা নেই

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না।

‎আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল।

‎সাক্ষাৎ শেষে আরএফইডি সভাপতি কাজী জেবেল জানান, সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোনের গুরুত্ব বিবেচনা করে ইসি এই নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস দিয়েছে।

‎তিনি বলেন, ‘আমরা বলেছি এমন সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে। কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে, সাংবাদিকদের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না এবং দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।’

‎এর আগে রোববার নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। ইতোমধ্যে এ বিষয় প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

নিউজটি শেয়ার করুন