ঢাকাTuesday , 11 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সংসদ সদস্য শেখ এ্যানি রহমান আর নেই

নগর প্রতিদিন
October 11, 2022 7:12 pm
Link Copied!

:: প্রতিনিধি, পিরোজপুর ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও পিরোজপুর-১ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান আর নেই। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টায় ব্যাংককের বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন শিকদার।
জানা গেছে, তিনি ব্যাংককে বহুদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন পর্যন্ত তিনি হাসপাতালের লাইফ সপোর্টেও ছিলেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কয়েক বছর পর হঠাৎ করেই অসুস্থ হলে তাকে থাইল্যান্ড নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থা আজ দুপুরে তার মৃত্যু হয়। (ইন্নাল্লিাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পরিচিতি :
শেখ এ্যানি রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি। শেখ এ্যানি রহমান পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে জন্মগ্রহণ করন। তার বাবা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান (১৯৩৩-১৯৭৯) ছিলেন তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সাংসদ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি।

রাজনৈতিক ও কর্মজীবন :
শেখ এ্যানি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। যিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০ ফেব্রুয়ারি ২০১৯ সালে তাকে শপথবাক্য পাঠ করান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাড. শ ম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ. কে. এম. এ. আউয়াল, পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। প্রসঙ্গত, তিনি ও তার পরিবার দেশের বাইরে থাকায় তার মরদেহ দেশে আনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন