ঢাকাSaturday , 28 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইরানের স্কুলে হামলায় নিহত বেড়ে ৫১

Link Copied!

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, আজ শনিবার দেশটির দক্ষিণাঞ্চল মিনাবের একটি স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।

হরমুজগান প্রদেশের গভর্নর জানান, আজ সকালে মিনাবে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ৫১ জন শিক্ষার্থী নিহত এবং ৬০ জন আহত হয়েছে।

এর আগে আজ ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার জবাব দিতে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান।

এছাড়া, মধ্যপ্রাচ্যের আরও বেশকিছু দেশ থেকে এরপর বিস্ফোরণের শব্দ শোনার কথা জানায় বার্তা সংস্থা এএফপি। সৌদি আরবের রাজধানী রিয়াদ, কাতারের রাজধানী দোহা, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, বাহরাইনের রাজধানী মানামা ও জর্ডান থেকে নিশ্চিত করা হয় সেখানকার মার্কিন ঘাঁটি ও সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

নিউজটি শেয়ার করুন