ঢাকাSaturday , 28 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান, বাদ বাবর

Link Copied!

ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হেরে গেছে। গত শুক্রবার ইংলিশদের জয়ে টিকে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল খেলার আশা। জটিল সমীকরণ মাথায় নিয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচ খেলতে নেমেছে সালমান আগার দল। এই ম্যাচে টস হেরেছে তারা। শ্রীলঙ্কা আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে তাদের। পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন বাবর আজম, সাইম আইয়ুব ও সালমান মির্জা। খাজা নাফাই, আবরার আহমেদ ও নাসিম শাহকে নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে গেলে আর কোনো সমীকরণ বাকি থাকবে না, ১ পয়েন্ট নিয়ে সালমান আগার দল বাড়ির পথ ধরবে। তবে বিদায়ের আগে সান্ত্বনার দুটি পয়েন্ট পাবে লঙ্কানরা। অন্যদিকে, পাকিস্তান হারলে গ্রুপের রানার্সআপ হিসেবে নিউজিল্যান্ড পা রাখবে সেমিফাইনালে। আবার পাকিস্তান নির্দিষ্ট ব্যবধানে না জিততে পারলেও কিউইরা সেমি খেলবে। কারণ তারা নেট রানরেটে (+১.৩৯০) এগিয়ে। অন্যদিকে, ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারায় পাকিস্তান নেট রানরেটে (-০.৪৬১) বেশ পিছিয়ে পড়ে।

আইসিসি জানিয়েছে, ‘নেট রানরেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে হলে দাসুন শানাকার দলের বিপক্ষে তাদেরকে ৬৫ রানের বেশি ব্যবধানে জিততে হবে কিংবা রান তাড়ায় ১৩ ওভারের মধ্যে জিততে হবে। যদিও ম্যাচের প্রথম ইনিংস শেষ না হওয়া পর্যন্ত এই পরিসংখ্যানগুলি সঠিকভাবে জানা যাবে না।’

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), খাজা নাফাই, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, উসমান তারিক।

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা (উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা, পাভান রত্নায়েকে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশাঙ্কা।

নিউজটি শেয়ার করুন