পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে দেবপুর জনকল্যাণ পরিষদ।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৪ নং উত্তর ঝলম ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ১৯ মার্চ (বুধবার) সংগঠনটির উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় মোট ১৩৭ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল গরুর মাংস, পোলাওয়ের চাল, ভোজ্য তেল, মাংস রান্নার মসলা, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়—এই লক্ষ্য নিয়েই এই আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবপুর জনকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন সৈকত, যিনি একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোহরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সুমন, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান এবং সহ-সভাপতি রেজাউল করিম সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবকরা। এ সময় বক্তারা বলেন, সমাজের


