ঢাকাMonday , 27 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু

Link Copied!

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম সন্দেহে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ৪৪৮ শিশু। এর মধ্যে সন্দেহজনক ১ হাজার ৩৫৮ শিশু এবং নিশ্চিত হামে ৯০ শিশু আক্রান্ত হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দেশে হামে আক্রান্ত হয়ে সব বিভাগে মৃত্যুর খবর থাকলেও রংপুর বিভাগে এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মৃত্যু ও আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ঢাকা বিভাগ। এ বিভাগে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত (২৭ এপ্রিল সকাল ৮টা) হাম ও হাম সন্দেহে ১৩১ জন শিশুর মৃত্যু এবং ১২ হাজার ২১০ শিশু আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হাম সন্দেহে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪৪ শিশুর এবং ২২০ শিশুর হাম সন্দেহে মৃত্যু হয়। এ সময়ে হাম ও হাম সন্দেহে ৩৮ হাজার ৭৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৪ হাজার ৬৯৩ শিশু এবং সন্দেহজনক ৩৩ হাজার ৩৮৬ শিশু আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন