ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনাকে বড় সুখবর দিল ফিফা

Link Copied!

বিশ্বকাপ ফাইনালের পর মাঠের বিশৃঙ্খলায় জড়িয়ে শাস্তি পাওয়া আর্জেন্টিনার তিন ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা বড় ধরনের স্বস্তি পেয়েছেন। তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এখন জাতীয় দলের প্রীতি ম্যাচেও কার্যকর করার অনুমতি দিয়েছে ফিফা।

ফাইনালের পর সংঘর্ষে জড়ানোর ঘটনায় পারেদেসকে ১০ ম্যাচ, মোলিনাকে ৭ ম্যাচ এবং আলমাদাকে ১ ম্যাচ নিষিদ্ধ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার নিয়ম অনুযায়ী, এ ধরনের নিষেধাজ্ঞা সাধারণত বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো অফিসিয়াল প্রতিযোগিতার ম্যাচেই কার্যকর হওয়ার কথা।

তবে শাস্তির মেয়াদ কম সময়ে শেষ করতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফার কাছে বিশেষ আবেদন জানায়। সংস্থাটি অনুরোধ করে, নিষেধাজ্ঞার ম্যাচগুলো যেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও গণনা করা হয়।

আর্জেন্টিনার সেই আবেদন অনুমোদন করেছে ফিফা। এর ফলে পারেদেস, মোলিনা ও আলমাদা বিশ্বকাপ বাছাইপর্ব কিংবা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ম্যাচের জন্য অপেক্ষা না করে আসন্ন প্রীতি ম্যাচগুলোতেই তাদের নিষেধাজ্ঞার ম্যাচ পূরণ করতে পারবেন।

ফলে জাতীয় দলের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক ম্যাচে দ্রুতই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার সুযোগ পাবে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন