ঢাকাSunday , 11 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ওষুধ ছাড়াই কমবে পিরিয়ডের ব্যথা, শুধু খেতে হবে বিশেষ চা

Link Copied!

পিরিয়ডের সময় এলেই সবচেয়ে বেশি ভয় থাকে ব্যথা নিয়ে। অনেকেই ভোগেন ডিসমেনোরিয়ায়। তলপেটে প্রচণ্ড ব্যথা ছড়িয়ে পড়ে কোমর, ঊরু ও পা পর্যন্ত। অনেকে মাসের ওই বিশেষ দিনগুলোয় বিছানা ছাড়তে পারে না।

অনেকেরই পিরিয়ডের সময় মুঠো মুঠো ওষুধকে সঙ্গী বানান, কেউ বা এই কদিন বিছানাতেই থেকে যান। তবে ঘরোয়া উপায়েও কিন্তু মাসিকের সময় হওয়া ব্যথা থেকে বাঁচা সম্ভব। দেখুন ঘরোয়া টোটকায় কীভাবে চিকিৎসা করবেন-

তলপেটে গরম পানির সেঁক এই সময় খুব ভালো কাজে দেয়। সঙ্গে মনে রাখবেন বেশি করে পানি খেতে হবে। অনেকেই বাথরুমে যাওয়ার ভয়ে এই সময়ে কম পানি খান। ডায়েটে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম রাখার চেষ্টা করুন। গরম পানিতে গোসল করলেও আরাম মেলে।

মেথি-কাঁচা হলুদ আর গোল মরিচ দিয়ে একটি বিশেষ চা তৈরি করতে পারেন। প্রথমে ২ কাপ পানি প্যানে দিন। তারপর উপরে উল্লিখিত তিনটি উপাদান দিন ১ চামচ করে। ফুটিয়ে নিন ৫-৭ মিনিট ধরে। এবার এটিকে ছেঁকে অল্প গরম থাকা অবস্থায় পান করুন দিনে ৩-৪ বার।

পিরিয়ডের ব্যথাতেও আদা খুব উপকারি। বাটিতে ১ কাপ পানি নিয়ে তাতে ১ চামচ গ্রেট করা আদা দিন আর ১ চামচ ক্যামোমাইল টি। এবার ৩-৪ মিনিট ফুটিয়ে ছেঁকে খেয়ে ফেলুন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও এটি পান করতে পারেন।

মৌরির চা-ও মাসিকের ব্যথা কমাতে খুব উপকারি। এমনকী আপনি যদি এটা টানা খান, তাহলে আপনার পরের মাসে ব্যথা অনেকটাই কম হবে। সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি মৌরি চা খেতে পারেন। ১ কাপ পানিতে ১ চামচ মৌরি ফুটিয়ে নিলেই হবে।

নিউজটি শেয়ার করুন