ঢাকাFriday , 21 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঙ্গু আমিনুলের সঙ্গী শুধুই যন্ত্রণা !

Link Copied!

রংপুরের কাউনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দু’পা হারিয়ে বাস হেলপার মো. আমিনুল ইসলাম (৫০) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শয্যাশায়ী বাস হেলপার আমিনুল বর্তমানে নিজবাড়ি থেকে চিকিৎসাধীন। অর্থাভাবে পঙ্গু স্বামীর চিকিৎসা করতে গিয়ে মোছা. আঞ্জুয়ারা বেগম ভিটে-মাটি বিক্রির উপক্রম হয়ে পড়েছেন।

দু’পা হারিয়ে বাস হেলপার আমিনুলের এখন সঙ্গী শুধুই যন্ত্রণা।

জানা গেছে, কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নে হরিশ্বর গ্রামের আমিনুল ইসলাম জীবিকার তাগিদে কুড়িগ্রাম-ঢাকাগামী খাজা পরিবহনের হেলপার ছিলেন।

বিধিবাম গত ২৭ আগস্ট রাত ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়ার শহীদবাগে চেতনার মোড় এলাকায় ঢাকা অভিমুখী খাজা পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ দুর্ঘটনায় বাস হেলপার আমিনুলের দু’পা থেতলে যায়।

ফায়ার সার্ভিস সদস্যরা এসে আমিনুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন। সেখানেই দু’পায়ের হাটুর নিচ থেকে কেটে ফেলা হয়েছে। সুচিকিৎসার অভাবে যন্ত্রণা ও শোকে কাতর আমিনুল ইসলাম।

স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, অভাব অনটনের সংসারে ভিটেমাটি টুকুই সম্বল। রুজি-রোজগারের একমাত্র মানুষটা দুর্ঘটনায় পঙ্গু হয়ে বিছানায় কাতরাচ্ছেন।

স্বামীর চিকিৎসা ও সাংসারিক খরচ জোগাতে অসহায় হয়ে পড়েছেন। তিনি অভিযোগ করেন, দুর্ঘটনার পর বাস মালিক চিকিৎসা বাবদ ৩৫ হাজার টাকা দিয়েছেন কিন্তু এখন খোঁজ রাখেন না।

এ অবস্থায় স্বামীকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও দয়াশীল ব্যক্তিদের নিকটে সাহায্য প্রার্থনা করেছেন। সাহায্য পাঠাতে চাইলে বা যে কোনো রকম সহযোগিতার জন্য ০১৭৮৩-১৮৮৬৯১ (আঞ্জুয়ারা বেগম) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন