ঢাকাFriday , 21 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বছরের শুরুতেই সুবাস ছড়াবেন জয়া

Link Copied!

তিন সপ্তাহ আগে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘বিউটি সার্কাস’।

মাহমুদ দিদার পরিচালিত সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটি নিয়ে অনেক বেশি উচ্চাশা থাকলেও সেটা পূরণ হয়নি। মুক্তির পর দর্শক অনাগ্রহের কারণে ব্যর্থ হয়েছে এটি। জয়া অভিনীত কোনো সিনেমাই এতটা মুখ থুবড়ে কখনোই পড়তে দেখা যায়নি।

এ ব্যর্থতা কাটাতে আবারও পর্দায় হাজির হচ্ছেন জয়া। ২০২৩ সালের শুরুতেই সুবাস ছড়াবেন জনপ্রিয় এ অভিনেত্রী। নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’। এটি নির্মাণ করেছেন নুরুল আলম আতিক।

এ সিনেমার শুটিং অনেক আগেই শুরু হয়েছিল। মাঝে নানা কারণে বন্ধ থাকে। তবে সব ঝামেলা কাটিয়ে এ সিনেমার শুটিং শেষ করেন নির্মাতা। এরই মধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রও পায়। সব ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলেও তিনি জানান। এতে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘অসাধারণ গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

নির্মাণ কাজও দারুণ হয়েছে। বলা চলে অন্যরা যেটি পারেনি, নির্মাতা সেটিই করেছে। আমিও খুব উপভোগ করেছি শুটিংয়ের সময়। আশা করি, মুক্তির পর সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’এ সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন