ঢাকাMonday , 24 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উপকূলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগের আঘাত

Link Copied!

অগ্রভাগ বাংলাদেশ উপকূলে আঘাত করেছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এটি উপকূলে পৌঁছায়।পটুয়াখালীর কলাপাড়া ও চট্টগ্রামের মাঝামাঝি অংশ দিয়ে সিত্রাং বাংলাদেশে আঘাত হানছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি বর্তমানে বরিশাল ও পায়রা সমুদ্র বন্দরের ১৫০ মাইলের মধ্যে। সময় যত যাচ্ছে অর্জন করছে শক্তি। মধ্যরাত কিংবা ভোররাত নাগাদ ঘূর্ণিঝড়টির মূলভাগ বাংলাদেশ অতিক্রম করবে। এরই মধ্যে এর প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সন্ধ্যা থেকে বেড়েছে বাতাসের তীব্রতা।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। এর ফলে পায়রা, মোংলা ও চট্টগ্রাম বন্দরে ৭ এবং কক্সবাজার বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত বহাল আছে। এছাড়া নদীবন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর নৌ-বিপদ সংকেত।

নিউজটি শেয়ার করুন