ঢাকাSaturday , 29 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভিসা জটিলতায় পার্নো’র শুটিং পিছিয়ে গেলো!

Link Copied!

চলতি মাসেই বাংলাদেশের একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রের। কিন্তু শেষমেষ ভিসা জটিলতার কারণে এ অভিনয় তারকা ঢাকায় আসতে পারেননি বলে জানা গেছে।

ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান বিডি বক্স প্রোডাকশনের ব্যানারে ‘সুনেত্রা সুন্দরম’ নামে একটি চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পার্নো।

জানা গেছে, অক্টোবরের শুরুর দিকে পার্নোসহ ১৫ বিদেশি অভিনয়শিল্পী-কলাকুশলীকে ঢাকায় শুটিংয়ের অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কিন্তু ওই অনুমতিপত্রে শর্ত ছিল-২৫ অক্টোবরের মধ্যে ঢাকায় এসে শুটিং করে যেতে হবে।

বিষয়টি নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যমকে পার্নো মিত্র বলেন, ওই শুটিং এখন হচ্ছে না, সময় মতো ভিসা না হওয়ায় শুটিং পিছিয়েছে। তাই আমি আপাতত আসছি না। কবে নাগাদ শুটিং হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান এখনও তাকে জানায়নি। তবে ডিসেম্বরের দিকে শুটিং হওয়ার সম্ভবনা আছে।

উল্লেখ্য, কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পী পার্নো মিত্র এর আগে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মাণাধীন ‘বিলডাকিনি’ চলচ্চিত্রের শুটিং করে গেছেন। ওই চলচ্চিত্রে তিনি ফজলুল কবীর তুহিনের পরিচালনায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। এর আগে ঢাকার নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্রে কাজ করেছেন পার্নো।

নিউজটি শেয়ার করুন