ঢাকাSunday , 13 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন স্বস্তিকা দত্ত

Link Copied!

আসছে নতুন গল্প, নতুন জুটি। এই জুটির ফটোশুট হয়েছে সম্প্রতি। নতুন ধারাবাহিকে কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় তারকা স্বস্তিকা দত্ত – এই নিয়ে চলছে কানাঘুষা। এর উত্তর মেলাতেই এই প্রতিবেদন।

আরও একবার ধারাবাহিকে ফিরছেন সুন্দরী অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এই কথা এতদিনে অনেকেই জেনে গিয়েছেন। মুম্বাইয়ের ‘শশী সুমিত’ প্রযোজনা সংস্থার নতুন মেগায় মুখ্য চরিত্রে আবারও তিনি নায়িকা। কিন্তু প্রশ্ন ছিল, এই ধারাবাহিকে স্বস্তিকার নায়ক কে? সূত্রের খবর ইতিমধ্যেই খোঁজ পাওয়া গিয়েছে নায়কের। সম্প্রতি হয়েছে ধারাবাহিকের ফটোশুটও। শোনা যাচ্ছে স্বস্তিকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা শুভঙ্কর সাহা।

জানা যায়, বাংলা ছোটপর্দার পরিচিত মুখ শুভঙ্কর। তাকে দর্শক কিছু দিন আগে দেখেছেন ‘বরণ’ ধারাবাহিকে। তারও আগে ২০১৬ সালে শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল শুভঙ্করকে। ‘জড়োয়ার ঝুমকো’ ধারাবাহিকে কোহিনুর চরিত্রে তাকে দেখেছিলেন দর্শক। এবার নাকি টেলিভিশনের নতুন জুটি শুভঙ্কর-স্বস্তিকা। এর আগেও জি বাংলার ধারাবাহিকে স্বস্তিকাকে দেখেছিলেন দর্শক।

উল্লেখ্য, ২০১৯ সালে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের হাত ধরে দর্শক পেয়েছিলেন নতুন জুটি স্বস্তিকা দত্ত এবং ক্রুশল অহুজা। তারপর একজন মন দিয়েছেন হিন্দি ধারাবাহিকে। আর নায়িকাকে দর্শক দেখেছেন বিভিন্ন ওয়েব সিরিজ়ে। আবার নতুন করে দর্শকের সামনে আসার পালা। জানা গেছে, প্রস্তুতি প্রায় শেষ। আর কিছু দিনের মধ্যেই এই জুটির শুটিং ফ্লোরে যাওয়ার পালা। ‘পিলু’ এবং ‘লালকুঠি’র জায়গায় আসছে দুই নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ এবং ‘সোহাগ জল’। এবার স্বস্তিকা আর শুভঙ্করের এই নতুন ধারাবাহিক স্বস্তিকা আর শুভঙ্কর কতটা দর্শক মাত করতে পারেন, সেটাই দেখার পালা।

নিউজটি শেয়ার করুন