ঢাকাMonday , 12 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উর্বশীকে চেনেন না নাসিম, জবাবে কী বললেন অভিনেত্রী

Link Copied!

সম্প্রতি বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলাকে দুবাইতে ভারত-পাকিস্তানের ম্যাচ উপভোগ করতে দেখা গেছে। এর কিছু দিন পরে তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে নাসিম শাহের একটি ভিডিও শেয়ার করেন। তাতে ছিল রোমান্টিক গানের ছোঁয়া। এরপরেই চর্চা শুরু হয় উর্বশী ও নাসিম শাহের সম্পর্ক নিয়ে।

তবে সংবাদ সম্মেলনে নাসিমকে প্রশ্ন করা হয়েছিল যে, উর্বশীর পোস্ট সম্পর্কে তিনি কী ভাবছেন? নাসিম জানান, তিনি চেনেন না উর্বশী কে এবং তিনি কোন ভিডিও আপলোড করেছিলেন।

এবার পাকিস্তান পেসারের সেই কথার উত্তর দিলেন বলিউড অভিনেত্রী। তিনি জানালেন যে, তার মিডিয়া দল কিছু ভিডিও বানিয়েছে যেখানে একাধিক অন্য মানুষ রয়েছেন। তাদের নিয়ে কোনো ধরনের কথা সংবাদমাধ্যমে হোক, সেটা চান না উর্বশী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশী লিখেন, ‘কিছু দিন আগে আমার দল ভক্তদের তৈরি কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। সেখানে অন্য মানুষরাও ছিলেন। সংবাদমাধ্যমকে অনুরোধ করব এই নিয়ে কোনো রকম খবর না ছড়াতে।’

এর আগে নাসিমকে নিয়ে উর্বশীর এই ‘মাতামাতি’কে ভাল চোখে নেয়নি তার ভক্তদের একাংশ। এ নিয়ে তারা উর্বশীর সমালোচনা করেন।

এদিকে ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পন্থ ও উর্বশীকে নিয়ে আগেই প্রেমের গুঞ্জন তৈরি হয়। উর্বশী আরপি নামক এক ব্যক্তির কথা বলেন। তিনি জানান, সেই ব্যক্তি তার সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরের সামনে অপেক্ষা করছিলেন। তিনি তার কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই ব্যক্তি মুম্বাই গিয়ে তার সঙ্গে দেখা করেন। উর্বশী নাম না নিলেও ঋষভ পন্থকে সেই ব্যক্তি ভেবে নিয়ে আলোচনা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন