টলিউড তারকা শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে ইদানিং যত না অভিনয়ের কারণে আলোচনা, এর চেয়েও বেশি খবরে আসেন তিনি তার বিতর্কের কারণে। অবশ্য তার অভিনয় জীবনও বেশ দীর্ঘ। সেই ছোট্টবেলায় ‘মায়ার বাঁধন’ ছবিতে প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করে টলিউডে পা রেখেছিলেন শ্রাবন্তী। এরপর চুটিয়ে কাজ করছেন কলকাতার বাংলা চলচ্চিত্রে। একটা সময় টলিউডে কান পাতলে শুধু শ্রাবন্তীর কথা শোনা যেতো, এখন অবশ্য তার ব্যক্তিগত জীবন অনেক বেশি মুখরোচক হয়ে উঠেছে। শ্রাবন্তীর বিয়ে, ডিভোর্স, প্রেম, আবার বিয়ে, আবার ডিভোর্স নিয়ে প্রচুর মুখরোচক আলোচনা চলে। যদিও বর্তমানে নয়া শারীরিক আঙ্গিকে ধরা দিচ্ছেন এই অভিনয় তারকা।
বিগত বেশ কিছুদিন ধরেই শ্রাবন্তীর ফিটনেস ট্রেনিং নিয়ে বেশ আলোচনা চলছে। কেননা তিনি মধ্য ৫০ এও দুর্দান্ত ফিগার বানিয়ে টেক্কা দিচ্ছেন উঠতি নায়িকাদের। স্লিম এন্ড ট্রিম ফিগারে কখনও হাইলাইট করছেন বডির খাঁজ তো কখনো বক্ষযুগল উন্মুক্ত করে হট বোল্ড লুকে শীতের হিমেল হাওয়ার মাঝেও উষ্ণতার পারদ চড়িয়েছেন তিনি। এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াজুড়ে এক রকম রাজ করছেন তিনি। আর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তার নিজের কথা জানার সুযোগ দিয়েছেন তার ফ্যান – ফলোয়ারদের। সেখানে তার ব্যক্তিগত জীবনের ‘পোস্টমর্টেম’ করা নিয়ে চাঁচাছোলা উত্তর দিয়েছেন শ্রাবন্তী।
ওই সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, আমার ভাল লাগে না। ওরা আমায় নিয়ে কথা বলে আনন্দ পাচ্ছে। তবে আমি তাদের বিনোদন জোগাচ্ছি! তাছাড়া এই সব করে অনেকে রোজগারও করেন! বিশ্বাস করুন, আমার একটুও গায়ে লাগে না। আবার এমন অনেকেই রয়েছেন যারা আমায় সমর্থনও করেন। সেটাও তো দেখা উচিত। আমি কাউকে জাজ করি না।
নিজের পেশাগত ক্ষেত্রের নবাগতা তারকাদের বিষয়ে বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়। এখন তো ‘ওটিটি’র যুগ। আমরা যখন শুরু করেছি, তখন প্রেক্ষাগৃহে গেলে উপচে পড়তো ভিড়। এখন মাচায় যেমনটা হয়। এখন দর্শকের স্বাদ পরিবর্তন হয়েছে। তাই সেই ভাবে ‘নায়ক-নায়িকা’র ভেদাভেদটা দিনে দিনে মুছে যাচ্ছে।
শ্রাবন্তী নিজের জীবন নিয়েও মুখ খোলেন ওই সাক্ষাৎকারে। শ্রাবন্তী বলেন যে, এতগুলো বছরের শোবিজ ক্যারিয়ার আমায় শিখিয়েছে ধৈর্য ধরতে। আর শিখেছি কোনও ব্যক্তিগত সমস্যাকে কখনও শুটিং ফ্লোরে আনা যাবে না। এটা করলে তো ক্যামেরা আমার মনে কী চলছে সেটা ধরে ফেলবে। নিজের সমস্যাকে গোপন করা খুব কঠিন। আবেগকে লুকিয়ে রাখা আরও ভীষণ কঠিন।


