ঢাকাSunday , 20 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৪৭ এ এসে বৃহন্নলা হলেন সুস্মিতা সেন!

Link Copied!

মাঝে দারুন বিস্ফোরম্মুখ পরিস্থিতি তৈরি হয়েছিল সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা সুস্মিতা সেনের জীবনে। তখন বিস্ফোরণ একটা হয়েছিল ঠিকই। কিন্তু ফলাফল সুদূরপ্রসারী হয়নি। যদি সেটা ঠিকঠাক বিস্ফোরণ হতো, তাহলে গেলো জুলাই থেকে নভেম্বর – এই অনেকটা সময়ের মধ্যেই ললিত মোদীর আক্ষরিক অর্থে ‘বেটার হাফ’ হয়ে যেতেন সুস্মিতা সেন। কিন্তু তেমনটা তো হয়ইনি, উল্টো অভিসার ছেড়ে ভীষণ রকম কাজে মন দিলেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী। এবার তিনি সাত বছর পর ফিরছেন বড় পর্দায়। তাও আবার বৃহন্নলার চরিত্রে। রূপান্তরকামী সমাজকর্মী গৌরী সবন্তের জীবননির্ভর ছবিতে ‘তালি’তে দর্শকদের সঙ্গে তালি বাজাবেন বলে উন্মুখ হয়ে আছেন বঙ্গললনা সুস্মিতা।

জানা যায়, সুস্মিতার সঙ্গে ছবি দিয়ে তাদের সম্পর্ককে প্রায় সিলমোহর দিয়ে ফেলেছিলেন ললিত। এই প্রাক্তন আইপিএল মহাকর্তা কি আরও বেশি করে কাজে অনুপ্রাণিত করলেন সুস্মিতাকে ? ১৪ জুলাইয়ের পর আর কোনো পোস্টে একসঙ্গে দেখা যায়নি ললিত – সুস্মিতা জুটিকে। বরং ঘরে-বাইরে আরও বেশি করে কাছাকাছি দেখা গিয়েছে রোহমন শল এবং সুস্মিতাকে। দুই মেয়ে রেনে আর আলিশাও তাদের রোহমন আঙ্কেলের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়িয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে এক পরিবারের মতো দেখা গিয়েছে দুই কন্যা-সহ সুস্মিতা ও তার প্রাক্তন সঙ্গী রোহমনকে। সুস্মিতা জানান, তারা এখনও ভাল বন্ধু। তারও বেশি কিছু হয়ে গেলেন কি আবার ? অবশ্য এটা নিয়ে কেউ মুখ খোলেননি।

এর আগে ললিত যখন সুস্মিতার সঙ্গে ছবি দিয়ে তাঁদের সম্পর্ককে প্রায় সিলমোহর দিয়ে ফেলেছিলেন, সুস্মিতাকে দুই কন্যার সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখতে দেখা যায়, বিয়ে নয়। আংটিও (বাগ্‌দানের সূচক) নয়। নিঃশর্ত ভালবাসা আমায় ঘিরে রেখেছে। অনেক ব্যাখ্যা দেওয়া হল। এবার কাজে ফেরা যাক। এরপর সেই যে কাজে ফিরেছেন সুস্মিতা, আর বিরাম নেই। ‘ম্যায় হুঁ না’র সেই সপ্রতিভ আকর্ষণীয় শিক্ষিকাকে যারা এতো কাল মনে রেখেছেন, আবার তাদের সামনে অন্য রূপে ফিরতে চলেছেন অভিনেত্রী সুস্মিতা। আরও শক্তিশালী চরিত্রে তিনি এবার ‘তালি’তে। মাঝে অবশ্য ওটিটি মঞ্চে অভিষেক সেরে রেখেছেন। ‘আরিয়া’ (২০২০-২০২১) টেলিভিশন সিরিজ়ে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে ৪৭ বছরের সেক্সী সুন্দরী সুস্মিতা সেনকে।

যদিও অনেক দিনই খবরে ছিলেন না সুস্মিতা। হারিয়ে গিয়ে আবার ফিরে এলেন মাস কয়েক আগে। শিরোনামে এবার তিনি একাই। জিতে নিলেন ব্রহ্মাণ্ড, রূপে নয়! জীবনের উদযাপনে। প্রতিভায় – শক্তিতে – ব্যক্তিত্বে ৪৭ এ পা দিলেন সুস্মিতা।

নিউজটি শেয়ার করুন