ঢাকাThursday , 1 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডিআরইউর সভাপতি নোমানী, সম্পাদক সোহেল

Link Copied!

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার মুরসালীন নোমানী ও সাধারণ সম্পাদক ইনকিলাবের মাইনুল আহসান সোহেল বিজয়ী হয়েছেন।

গতকাল বুধবার ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। মোট এক হাজার ৭৪৪ জন ভোটারের মধ্যে এক হাজার ৪৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ২১ পদের মধ্যে ২০ পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক কাওসার আজম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি (সেঁজুতি), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী এবং কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ। আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নঈমুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সদস্য পদে মনিরুল ইসলাম মিল্লাত (মনির মিল্লাত), ইসমাঈল হোসাইন রাসেল, মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, এসএম মোস্তাফিজুর রহমান (সুমন) এবং আলী ইব্রাহিম নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন